অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ হাদি স্মরণে জোবাইরুল আরিফের ‘বরকতময় ফজর’ ক্যাম্পেইন

চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনী মাঠে প্রচারণায় সরগরম সময় পার করছেন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী জোবাইরুল হাসান আরিফ। প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার (২৩ জানুয়ারি) শহীদ শরিফ উসমান হাদির স্মরণে ‘বরকতময় ফজর’ ক্যাম্পেইন করেছেন তিনি। এরপর দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন।

ভোরে চাঁদগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লক জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ফজর নামাজ আদায় করেন জুবাইরুল হাসান আরিফ। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে দিনের নির্বাচনী যাত্রা শুরু করেন। এ সময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানান।

মসজিদ প্রাঙ্গণে উপস্থিত জনতার উদ্দেশে জুবাইরুল আরিফ বলেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বাংলাদেশে যাতে আর কোনো নতুন ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই যুদ্ধ আমরা আজীবন জারি রাখব। নির্বাচিত হলে স্থানীয় সকল সমস্যা সমাধান এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব।’

আরও পড়ুন  ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন ডা. মো. আবু নাছের। তবে দশদলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি জুবাইরুল আরিফকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। জুমার নামাজের পর চান্দগাঁও ‘বি’ ব্লকে আয়োজিত গণসংযোগে জামায়াতের অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: ​নির্বাচনে পেশিশক্তি ব্যবহার ও সহিংসতার আশঙ্কা চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী জোবাইরুলের

বিকেলে গণসংযোগকালে আরিফ বলেন, ‘দশদলীয় জোটের লক্ষ্য একটাই, জুলাইয়ের অর্জিত স্বাধীনতার মান অক্ষুণ্ণ রাখা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা। যারা সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে আমাদের আপসহীন অবস্থান থাকবে। একটি ইনসাফভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদ শরিফ উসমান হাদি ভাইয়ের পবিত্র রক্তকে আমরা সার্থক করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০