অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিলল কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ

মাদারীপুরের শিবচর উপজেলা থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম নামের এক কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্য নগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেস ওয়ের আন্ডারপাস থেকে দত্তপাড়া ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

নিহত কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। নিহত কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

গত বুধবার (২১ জানুয়ারি) নিখোঁজ হওয়ায় নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন গুলশান থানায়।

জানা গেছে, মাদারীপুর জেলা শিবচর উপজেলার সূর্য নগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেস ওয়ের আন্ডারপাস থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গত ২১ জানুয়ারি বেলা ১১টার দিকে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঢাকা গুলশান ব্রাঞ্চে পে অর্ডার জমা দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওইদিনই তার শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ ডিএমপির গুলশান থাকায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্ত সাপেক্ষে এ হত্যার বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।

আরও পড়ুন  রায়পুরায় ৪৮ বছর ধরে পাঠকদের কাছে খবরের কাগজ পৌঁছে দেওয়া বিশ্বনাথ সাহা'র চিরবিদায়

নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ বলেন, তিন দিন আগে নিখোঁজ হওয়া ও মোবাইল ফোন বন্ধ থাকায় জিডি করি আমি। হাত-পা বাঁধা মরদেহ পাওয়ার খবর পেয়ে দিশাহারা হয়ে পড়েছি। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিচারের দাবি জানাই।

শিবচর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেস ওয়ের আন্ডারপাস থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে দত্তপাড়া ফাঁড়ি পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়, সেখানেই তার পরিবার-পরিজন এসে মরদেহটি শনাক্ত করে। বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০