অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইডেন মহিলা কলেজে বাঁধন ইউনিটের বার্ষিক সভা অনুষ্ঠিত

ইডেন মহিলা কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কলেজের অডিটরিয়ামে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম, অধ্যাপক সুফিয়া আখতার, অধ্যাপক নাসরীন আক্তারসহ কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকরা।

অনুষ্ঠানে বাঁধন ইউনিটের গত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। বক্তারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবিক সমাজ গঠনে বাঁধনের ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন  সাভার বেসরকারি হাসপাতাল কর্মজীবী কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন

অনুষ্ঠানে অধ্যাপক শামিম আরা বেগম বলেন, রক্তের বাঁধন কখনো ছিন্ন করা যায় না। আমরা প্রয়োজনে রক্ত চাই, কিন্তু আমি কি কখনো কাউকে রক্ত দিয়েছি? তাহলে আমাকে কেন দেবে? তাই আমার মনে হয় এই বোধটা আমাদের মধ্যে নিয়ে আসা উচিত যে, আমরা এক ব্যাগ হলেও রক্ত দেব।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন ইডেন মহিলা কলেজ ইউনিটের সভাপতি সইয়েদা ফিয়িযা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০