অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রেস করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন রহম আলী হাজি বাড়ির দরজায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় মৃত্যু হওয়া এ কলেজ ছাত্রের নাম সোহাগ। সে উপজেলার টবগী ৭নং ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক মো. সেলিমের ছেলে। সোহাগ হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আ. রশিদ কালবেলাকে জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টবগী রাস্তার মাথা বাজার থেকে মনিরাম বাজারে পথে দ্রুতগামী জিকসার ও আরটিআর দুটি মোটরসাইকেল পাল্লা দেয়। এতেই জিকসারে থাকা দুজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই কলেজছাত্র সোহাগের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ও ওসি তদন্ত রিপনসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ ও মোটরসাইকেলটি বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন  পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

স্থানীয় বাসিন্দারা জানান, ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের রাস্তা মেরামতের পর থেকে একের পর এক মৃত্যুর সংবাদ শুনছি। নতুন করে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের বেপরোয়া গতিতে দিশাহারা আমরা। এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ বা আইনি কোনো জটিলতা না থাকায় সোহাগের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে এ দিন ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১১

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১২

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৩

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৪

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৫

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৬

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৭

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৮

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৯

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০