অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনকে একটি আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে দেখতেছি : জুনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে একটি আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে দেখছি। এ নির্বাচন সফল হলে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাত্রা সম্ভব হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আসাদনগরে আয়োজিত দুটি নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

জুনায়েদ সাকি বলেন, গণভোটের মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে— একদিকে জুলাই জাতীয় সনদ পাস হবে, অন্যদিকে আগামী সংসদকে সেই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়া হবে। আগামী সংসদ প্রথম ছয় মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং একই সঙ্গে পাঁচ বছর পূর্ণ জাতীয় সংসদের দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। তাই কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনে টাকার খেলার প্রবণতার সমালোচনা করে তিনি প্রশ্ন রাখেন, মানুষ কি টাকার খেলায় হারবে? মানুষের ভোটের অধিকার কি টাকার কাছে তুলে দেওয়া হবে? তিনি দৃঢ়ভাবে বলেন, মানুষ টাকার খেলায় হারবে না।

কৃষি ও কর্মসংস্থান প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে হবে। কৃষি ও শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের রেমিট্যান্সকে স্থানীয় বিনিয়োগে রূপান্তরের সুযোগ তৈরি করতে হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তরুণরা যুক্ত হবে, যা বাঞ্ছারামপুরকে মাদক ও সন্ত্রাসের কবল থেকে রক্ষা করবে।

আরও পড়ুন  জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

তিনি বলেন, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার-কুমারসহ খেটে খাওয়া মানুষ যদি তাদের ন্যায্য হিস্যা না পায়, তাহলে দেশে শান্তি আসবে না। এজন্য মজুরি ও আয়-বৈষম্য কমানো এবং বয়স্ক, নারী ও আয়ের সুযোগহীন মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্যের পাশাপাশি ডিজিটাল অধিকার— বিশেষ করে ইন্টারনেট— আজ মৌলিক অধিকারে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

নিরাপদ বাঞ্ছারামপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করে জুনায়েদ সাকি বলেন, নারী, শিশু, তরুণ ও বয়স্ক— সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে তা যেন সহিংসতায় রূপ না নেয়। সামাজিকভাবে এসব প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিতাস ও মেঘনা নদীবেষ্টিত বাঞ্ছারামপুরের পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নদী, মাটি, পানি ও বাতাস রক্ষা না করতে পারলে ভবিষ্যৎ টেকসই হবে না। এজন্য নতুন করে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০