অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জের নির্বাচনী সমাবেশে হাতপাখা প্রতীকে ভোট চাইলেন চরমোনাই পীর

জামালপুরের বকশীগঞ্জে ব্যাপক কর্মী–সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলীয় নেতারা নৈতিক নেতৃত্ব, আদর্শভিত্তিক রাজনীতি এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। এ সময় হাতপাখা প্রতীকের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা সজ্জিত ছিল।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর রউফ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন,
“নীতি ও নেতৃত্ব ভালো না হলে দেশের কল্যাণ সম্ভব নয়। দুর্নীতি, অন্যায় ও অবিচার থেকে দেশকে মুক্ত করতে হলে আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।”
তিনি বলেন, ইসলামী আদর্শে গড়া নেতৃত্বই পারে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে।
তিনি জামালপুর–১ আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদারকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ হিসেবে উল্লেখ করে বলেন,
“তিনি ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান। হাতপাখা প্রতীকে তাকে নির্বাচিত করতে পারলে এ এলাকার শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।”
সমাবেশে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. সিদ্দিকুর রহমান এবং ছাত্র আন্দোলনের সহ-সভাপতি হুসাইন আহমেদ। তারা তাদের বক্তব্যে নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং সমাজে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মুস্তাফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ খান রাসেল এবং সেক্রেটারি এইচ এম ইলিয়াস উদ্দিন আজাদ।
সভাপতির বক্তব্যে প্রার্থী আব্দুর রউফ তালুকদার বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবেন।
সমাবেশের এক পর্যায়ে প্রধান অতিথি প্রার্থীর হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দিয়ে তার জন্য দোয়া করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ধর্মীয় স্লোগান, দলীয় শ্লোগান ও সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. শাহজালাল।

Facebook Comments Box
আরও পড়ুন  ।ক্রীড়ায় আসিফ নজরুল, স্থানীয় সরকারে আদিলুর ও তথ্যে সৈয়দা রিজওয়ানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০