অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশস্থল নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সমাবেশস্থলের প্রবেশদ্বারে এবং মূল ফটকের গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষণীয়। দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উঠবেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ময়মনসিংহ জেলা পুলিশের পাশাপাশি, এপিবিএন, র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব কালবেলাকে বলেন, সোমবার রাত থেকে পুলিশ সার্কিট হাউস মাঠে অবস্থান করেছে। সমাবেশস্থলে নিরাপত্তায় তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

আরও পড়ুন  কারাকাসে মার্কিন হামলায় নিহত ১০০ : ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীর সার্কিট হাউস মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ভালুকা থেকে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরসহ বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০