অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসার দ্বিতীয় তলায় আগুন লেগেছে। এতে জাবির দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর এবং রাহাত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাকসুর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি বলেন, ‘বাড়িটিতে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে সমাধানের জন্য রনি নামে এক শিক্ষার্থী তার সঙ্গী হাসিনুরকে নিয়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে যান। দ্বন্দ্বের একপর্যায়ে ছোট ভাই রায়হান আগে থেকেই আশপাশে ছড়িয়ে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেন। এতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে উপস্থিত চারজনই আহত হন। সেখান থেকে রনি ও হাসিনুরকে জরুরি ভিত্তিতে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকি দুজনকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। দগ্ধ হওয়া শিক্ষার্থী রনির পিঠ, হাত, একটি চোখ পুড়ে গেছে।’

আরও পড়ুন  ভয়াবহ আগুন,পশ্চিমবঙ্গে দুই গুদামে অনেকে নিখোঁজ

জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, চিকিৎসাধীন শিক্ষার্থী রনির শরীরের অনেকাংশই অগ্নিদগ্ধ হয়েছে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক জানান, দগ্ধ একজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। সেখানে আমাদের পুলিশ সদস্য অবস্থান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০