অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির আরও ৪ নেতাকে দুঃসংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনার চাটমোহরে বিএনপির আরও চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. হাসাদুল ইসলাম হীরা। এর আগে একই অভিযোগে বহিষ্কার হন তার চাচা, সাবেক সংসদ সদস্য কে. এম. আনোয়ারুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বহিষ্কৃত অন্য নেতারা হলেন—চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান লেবু এবং চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ।

জানা গেছে, চাটমোহর উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে চাচা কে. এম. আনোয়ারুল ইসলাম ও ভাতিজা মো. হাসাদুল ইসলাম হীরা ভিন্ন দুটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলেন। আনোয়ারুল ইসলাম ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য। অন্যদিকে হাসাদুল ইসলাম হীরা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র।

আরও পড়ুন  জামায়াতের সঙ্গে জোট নিয়ে এনসিপির নারী নেত্রীদের আপত্তি!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে দুজনই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। একই আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়া হলে কে. এম. আনোয়ারুল ইসলাম দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে গত ২১ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এর ছয় দিন পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভাতিজা হাসাদুল ইসলাম হীরাসহ আরও চার নেতাকে বহিষ্কার করা হলো। চাচা-ভাতিজা উভয়ের বহিষ্কারের ঘটনায় পাবনা-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০