অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবিতে ‘আইকিউএসি সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে স্টেকহোল্ডারদের জন্য ‘আইকিউএসি ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড মর্ডানাইজেশন স্ট্র্যাটেজিস’ শীর্ষক শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি কনফারেন্স হলে এই কর্মসূচি আয়োজিত হয়।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এই কর্মশালাটি সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে বিভিন্ন নীতিমালা, রুলস ও রেগুলেশন প্রণয়নে এটি সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী ও কার্যকর কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি অংশগ্রহণকারীদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন  বিএনপি জোট প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়ী রুমিন ফারহানা

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। কর্মশালার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা আইকিউএসির সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন। এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক মেজবাহ উল আজম সওদাগর পিএসএসি বিষয়ক সেশন পরিচালনা করেন এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন কেপিআই বিষয়ক সেশন পরিচালনা করেন।

দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বর্তমান চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের পরিচালকরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০