অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়ার খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম। বহিষ্কারের বিষয়ে কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মিষ্টি বিতরণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শ্রীনগর বাজার এবং ইউনিয়ন পরিষদ এলাকায় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে এসব মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয়দের একাংশের মতে, বহিষ্কারের খবরটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করে তাজুল ইসলাম দলীয় সিদ্ধান্তের প্রতি ভিন্নধর্মী এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এর আগে, গত ২৭ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনাসহ আরও বেশ কয়েকজন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন  আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই : সেলিমুজ্জামান

একই আদেশে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকেও দল থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, তাজুল ইসলাম একাধারে তিনি শ্রীনগর উপজেলা, শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব, জেলা যুবদলের সহসভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য, পরবর্তীতে শ্রীনগর উপজেলার বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০