অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

বাংলা ক্রেজ ইউকের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত ‘বাউল উৎসব লন্ডন ২০২৬’-এ বাউল গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শারমিন দিপু। সম্প্রতি লন্ডনের কলোসিয়াম স্যুটে আয়োজিত এই উৎসবে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

উৎসবে শারমিন দিপুর পাশাপাশি অংশ নেন সাগর বাউল, বেলী আফরোজ, বাউল এম হোসেন, সাজ্জাদ নূর, বন্যা তালুকদার, বাউল ইকরাম উদ্দিন ও রানা—এ ছাড়া আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি শিল্পী।

মূলত এটি একটি টিকিটভিত্তিক আয়োজন হলেও প্রবাসী দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায় বলে জানান বাংলা ক্রেজ ইউকের সিইও ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন আমরা প্রতি বছরই করে আসছি। লন্ডনের বুকে বাংলাদেশের বাউল গান ও সংস্কৃতি তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।’

বাউল উৎসব নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে শারমিন দিপু বলেন, ‘লন্ডনের মতো বহুজাতিক শহরে বাউল গান পরিবেশন করা আমার জন্য ভীষণ গর্বের ও আবেগের। বাউল শুধু একটি সংগীতধারা নয়, এটি আমাদের মাটির দর্শন, মানবতা ও আত্মার ভাষা। বিদেশের মাটিতে দর্শকেরা মন দিয়ে বাউল শোনেন—এটি প্রমাণ করে, সংস্কৃতির কোনো সীমানা নেই।’

আরও পড়ুন  বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

অনুষ্ঠানে অংশ নেওয়া কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, ‘দারুণ একটি শো শেষ করলাম। লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা যে গানপাগল, সেটি আবারও প্রমাণিত হলো। আয়োজক বাংলা ক্রেজ ইউকের সিইও ফয়সাল আহমেদ ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর শারমিন দিপুর পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা না করলেই নয়।’

অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে লন্ডনে বসবাসরত বাঙালি সংগীতশিল্পীরাই অংশ নেন। তাদের মধ্যে তানিম, হাসান, রিজান ও সম্রাট উল্লেখযোগ্য।

উল্লেখ্য, সময়ের আলোচিত কণ্ঠশিল্পী শারমিন দিপু বাংলাদেশ ও যুক্তরাজ্যে সমান জনপ্রিয়। তিনি প্লেব্যাক, আধুনিক গান, লোকসংগীত ও নজরুলসংগীত পরিবেশন করলেও লোকগানে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সংগীতচর্চার পাশাপাশি তিনি লন্ডনে আইন পেশায়ও নিয়োজিত রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০