অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেড় বছর যারা সরকার চালিয়েছে, তারা চায় না নির্বাচন হোক: ইশরাক

বিগত দেড় বছর যারা সরকার পরিচালনা করেছে, তারা নির্বাচন চায় না অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় জনসংযোগে এসে তিনি এই অভিযোগ করেন।

একটি দল বর্তমানে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছে অভিযোগ করে ইশরাক বলেন, যদি সেই দল রাষ্ট্র গঠনে সুযোগ পায় তাহলে নারীদের ঘরে বন্দি রেখে জনগণের স্বাধীনতা হরণ করবে।’

তিনি আরও বলেন, ‘সেই বিশেষ দল হঠাৎ করে উদয় হয়ে নানা বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে। প্রতিপক্ষকে নানাভাবে হুমকি দিচ্ছে। একজন রাজনীতিবিদ হয়ে হুমকি দিতে পারে? এটা তো সন্ত্রাসীদের কাজ। বিগত ১৭ বছর কোথায় ছিলেন? এতদিন তো রাজপথে দেখিনি কোনো প্রতিবাদ করতে।

আরও পড়ুন  চালের দাম স্থিতিশীল আছে, বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসতে যাচ্ছে। দেড় বছর যারা সরকার চালিয়েছে, তারা চায় না নির্বাচন হোক। তাই নানাভাবে বিতর্কিত করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা এসব ফাঁদে পা দেবো না।’

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটাধিকার রক্ষার আহ্বান জানান ইশরাক হোসেন।

নিজ নির্বাচনী এলাকায় সমস্যা সমাধানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গ্যাস সংকট নিয়ে এরইমধ্যে কাজ করছি আমরা। সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না কারণ প্রার্থী অনেক। ১২ তারিখের পর আশা করি প্রার্থী থাকবো না, কথা দিচ্ছি নির্বাচনে জয়ী হলে নিজে গিয়ে এসব সমাধান করবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০