অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষের সেবা করার জন্যই রাজনীতিতে এসেছি: দিপু ভূঁইয়া

ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

রবিবার বিকালে মঙ্গলখালী এলাকায় ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে সারাদিন তিনি মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

দিপু ভূঁইয়া আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব। বিগত সরকারের আমলে রূপগঞ্জের ঘরে ঘরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। যুবসমাজকে রক্ষা করতে সম্পূর্ণ এলাকাকে মাদকমুক্ত করা হবে।’

রূপগঞ্জের গ্যাস সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘বিভেদ ভুলে আমি সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। সুখে-দুঃখে রূপগঞ্জবাসীর পাশে থাকাই আমার লক্ষ্য।’

আরও পড়ুন  জামায়াতের সঙ্গে জোট, নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

এ সময় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রূপগঞ্জ থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রমজান মিয়া, তরাবো পৌর বিএনপি নেতা মো. হালিম ভূইয়াঁ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া, সহ-সভাপতি মজিবর রহমান মেম্বর, মুড়াপাড়া ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০