অনলাইন ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বুড়িগঙ্গার পানি খান, তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইলেকশনের টাইম আসলে কারও হাতে অস্ত্র দেয়, কারও হাতে মাদক দেয়। যদি বেশি খাইতে ইচ্ছা করে, তাহলে বুড়িগঙ্গার পানি খান। কিন্তু মাদক সেবন করবেন না ঢাকা-৮ এ।  যদি আরও খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান-এমনটাই মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আশা করি বাংলাদেশে সব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। হকার্স সমিতির সঙ্গে জড়িত হকার্সদের পাশে থাকবো।’

অর্থ ও পেশি শক্তির নির্বাচন না চাইলেও এখন মাদক ও সন্ত্রাস সবই ঢুকে গেছে অভিযোগ করে এনসিপির আই নেতা বলেন, যারা মাদকসম্রাট আছেন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।

তিনি বলেন, ‘আশাবাদী যে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। কারণ আমরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে নাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমাদের কেউ নির্বাচন বানচাল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’

আরও পড়ুন  জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল

নির্বাচনী এলাকায় পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড দিতে পারেন। অথচ একজন মাদকসম্রাট শত শত বিলবোর্ড লাগিয়েছে। এই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন আছে- মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির?

নারীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আক্রমণ সহ্য করা হবে না। ১২ ফেব্রুয়ারি যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০