অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী প্রচারণা।

নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী প্রচারণা।

নাটোর-৪ সংসদীয় আসনের অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণাকালে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
ধানের শীষের নির্বাচনে প্রচারণায় আব্দুল আজিজ এর সাথে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপক এম লুৎফর রহমান, জেলা বিএনপির সম্মানিত সদস্য ও বড়াইগ্রাম থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, বড়াইগ্রাম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম, বড়াইগ্রাম থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব আশরাফ আলী, বড়াইগ্রাম থানা বিএনপি, বড়াইগ্রাম পৌর বিএনপি, বনপাড়া পৌর বিএনপি’র নেতৃবৃন্দ ও চান্দায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রচারণা শেষে চান্দাই ইউনিয়নে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি স্বাধীনতার স্বপক্ষ ও স্বাধীনতার বিপক্ষ শক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ লড়াই।”
তিনি আরও বলেন, “বড়াইগ্রাম থানা বিএনপি এবং বনপাড়া পৌর বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনকে সামনে রেখে এক কাতারে শামিল হয়েছেন। জনগণ স্বাধীনতার বিপক্ষে থাকা শক্তিকে ইতোমধ্যে বয়কট করেছে এবং তারা ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে রয়েছে।”
আব্দুল আজিজ তার বক্তব্যে উল্লেখ করেন, “এই নির্বাচন হচ্ছে জননেতা তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচন—যা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার নির্বাচন।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি তারেক রহমান ঘোষিত কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিষয়েও উপস্থিত জনগণকে অবহিত করেন এবং বলেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষক সমাজ উপকৃত হবে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box
আরও পড়ুন  এসপি পরিচয়ে বিএনপি প্রার্থীর লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র;আটক ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০