অনলাইন ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোলে সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী লিটনের মতবিনিময় সভা

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোলের রহমান চেম্বারে অবস্থিত সানরুফ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শার্শা উপজেলার বেনাপোল, শার্শা, নাভারণ, বাগআঁচড়া ও উত্তর শার্শার বিভিন্ন এলাকার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা ধানের শীষের প্রার্থীর কাছে জানতে চান-তিনি নির্বাচিত হলে শার্শা উপজেলাবাসীর জন্য কী ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করবেন এবং সাংবাদিকদের কল্যাণে কী ভূমিকা রাখবেন। এ সময় সাংবাদিকরা বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি ছিলেন বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, সি অ্যান্ড এফ ব্যবসায়ী ইকরামুল কদর বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সি অ্যান্ড এফ ব্যবসায়ী ইদ্রিস আলী খোকন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সি অ্যান্ড এফ এজেন্ট ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম।

Facebook Comments Box
আরও পড়ুন  একনজরে ভেনেজুয়েলায় হামলা ও মাদুরো আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০