অনলাইন ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারায় বিএনপি-জামায়াত সংঘর্ষ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ বিএনপির শান্ত নামের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, গত রাতে বিএনপির কর্মী শান্ত ও আব্দুল হামিদ বাগবাজারে যান এবং জামায়াতের কর্মী বল্টু মিয়াকে দাঁড়ি পাল্লার ভোট করতে বারণ করেন। এ সময় জামায়াতের কর্মী বল্টু মিয়ার সাথে বিএনপির কর্মী শান্ত হোসেনের কথাকাটাকটি হয়। কথাকাটাকটির একপর্যায়ে বিএনপি কর্মী শান্ত হোসেন ও আব্দুল হামিদ জামায়াত কর্মী বল্টুর ওপর হামলা চালায়।

খবর পেয়ে বল্টুর চাচা মোজাম্মেল হক সেখানে হাজির হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ আরও বেড়ে যায়। সংঘর্ষে মোজাম্মেল হক ও বল্টু আহত হন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং অভিযুক্ত বিএনপি কর্মী শান্ত হোসেনকে গ্রেপ্তার করেন। রাতেই জামায়াতের কর্মী মোজাম্মেল হক বাদী হয়ে আব্দুল হামিদ ও শান্তসহ অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

জামায়াত কর্মী মোজাম্মেল হক বলেন, সন্ধ্যায় তার ভাতিজা বল্টু (২৬) দোকানে অবস্থান করছিলেন। এ সময় নির্বাচনী কার্যক্রম ও রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে বিএনপির কয়েকজন কর্মী দলবদ্ধভাবে দোকানে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে কাঠ ও বাঁশের লাঠি দিয়ে বল্টুকে এলোপাতাড়ি মারধর করে।

তিনি বলেন, ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমাকেও মারধর করে। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে বল্টুর বুকে উঠে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মুখ দিয়ে রক্তক্ষরণ হয় এবং বুকে গুরুতর জখম হয়। স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন  ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামালসহ প্রক্টরিয়াল বডি ও প্রশাসনে যাঁরা ছিলেন, তাঁদের বিচার হবে

এ ঘটনায় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের মাঠে পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে দমন করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিএনপি নেতাকর্মীরা বলেন, জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা নির্বাচনে পরাজিত হবে ভেবে ভোট বানচালের চেষ্টায় লিপ্ত রয়েছেন। অবিলম্বে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার ঘটনার সাথে জড়িত শান্ত নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০