অনলাইন ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যায়বিচার ও গণতন্ত্র ছাড়া রাষ্ট্র টিকতে পারে না : জোনায়েদ সাকি

ন্যায়বিচার ও গণতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্র দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ছয়ফুল্লাকান্দিতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, প্রবল বৈষম্যের ভেতর দিয়ে কোনো সমাজ কখনোই স্থিতিশীল থাকতে পারে না। বৈষম্য মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করে, যা ধীরে ধীরে রাষ্ট্রকেও ভাঙনের দিকে ঠেলে দেয়। তাই ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই এখন সময়ের সবচেয়ে বড়ো রাজনৈতিক চ্যালেঞ্জ।

তিনি বলেন, গণতন্ত্র ছাড়া একটি জনগোষ্ঠীর বিভিন্ন অংশ তাদের দাবি, মতামত ও স্বার্থ প্রকাশের সুযোগ পায় না। জনগণের কথা বলার পথ বন্ধ হয়ে গেলে সমাজের ভেতরে চাপ তৈরি হয়, যা একসময় বিস্ফোরণের রূপ নিতে পারে। রাষ্ট্র যদি জনগণের দাবিগুলো না শোনে এবং আলোচনার মাধ্যমে সমাধানে না আসে, তাহলে সমাজ নানা মাত্রায় বিভক্ত হয়ে পড়ে।

জোনায়েদ সাকি আরও বলেন, এই বিভক্তি শুধু রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না; এটি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিসরেও ছড়িয়ে পড়ে। এর ফলে রাষ্ট্রের ভেতরে ভাঙন তৈরি হয়, যা শেষ পর্যন্ত অস্থিতিশীলতা, সংঘাত এমনকি ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

গণতন্ত্র ও ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করা মানে শুধু একটি নির্বাচন আয়োজন করা নয়; বরং জনগণের মতামতকে সম্মান করা এবং রাষ্ট্র পরিচালনায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। ভোট ও গণতন্ত্রের মাধ্যমেই জনগণ শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরতে পারে এবং রাষ্ট্র ন্যায়সংগত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

আরও পড়ুন  সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

তিনি বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি ও গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোনায়েদ সাকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০