
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে ভোটের দিন ভোটকেন্দ্রে ফজরের নামাজ আদায় করতে নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সকাল থেকে ভোটকেন্দ্রে থাকবেন। ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে আদায় করবেন। ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারেন। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না। ভোট বুঝে নিয়ে আসবেন। হিসাব বুঝে নিয়ে আসবেন।
আজ সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তারেক রহমান। জনসভায় এ আসনের ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবী সভায় সভাপতিত্ব করেন।
মন্তব্য করুন