অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির যে প্রার্থীকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী মো. আবদুল্লাহ মিয়া বাবলু।

স্থানীয় নেতাকর্মীদের অনুরোধ, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে মো. আবদুল্লাহ মিয়া বাবলু জানান, শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. আতিক মুজাহিদকে বিজয়ী করতে গণঅধিকার পরিষদের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এই আসনে পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে মো. আবদুল্লাহ মিয়া বাবলু বলেন, আমি গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ছিলাম, তবে বিশেষ কারণে চূড়ান্তভাবে মনোনয়নপত্র জমা দিইনি। দলীয় প্রার্থী না থাকায় মাঠপর্যায়ের নেতাকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করে ড. আতিক মুজাহিদের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাদের অনুরোধেই আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই সমর্থনের কথা জানিয়েছি।

আরও পড়ুন  বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় মনপুরার ১৪৭ মসজিদে দোয়া-মোনাজাত

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এরমধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও অনানুষ্ঠানিক সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। যদিও জেলা কমিটির কোনো আনুষ্ঠানিক সভা বা অনুমোদন এখন পর্যন্ত নেওয়া হয়নি।

ড. আতিক মুজাহিদের প্রতিক্রিয়া গণঅধিকার পরিষদের এই সমর্থনকে স্বাগত জানিয়ে ড. আতিক মুজাহিদ বলেন, আমি কুড়িগ্রামের গণমানুষের জন্য কাজ করতে এসেছি, কোনো একক দলের নেতা হিসেবে নয়। কুড়িগ্রামে ন্যায়, ইনসাফ ও সংস্কারপন্থিদের মাঝে যে গণজাগরণ তৈরি হয়েছে, সেই যাত্রায় বাবলু ভাই আমাদের সহযোদ্ধা হিসেবে যুক্ত হয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০