অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট সুষ্ঠু হলে অবশ্যই যেকোনো ফল মেনে নেব: তারেক রহমান

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।

 
নির্বাচনে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, আমরা চাই কমবেশি সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে।’

 
নির্বাচনের খবর জানতে চাইলে তিনি বলেন, ‘সারা দেশের খবর এখনো পাইনি। পাঁচ ঘণ্টা অতিবাহিত হয়েছে। এ সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। এখন অফিসে এসেছি সব বিষয়ে খবর নেব।’
 
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘মোবাইলের মাধ্যমে গণমাধ্যমের সাহায্যে দেখেছি বিভিন্ন জায়গায় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটা রাজনৈতিক দল কিছু ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা এটা চাই না। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা জন্মাবে। তবে ঘটনাগুলো ভালো না। তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’  
 
তিনি বলেন, ‘দেশের মালিক হচ্ছে মানুষ। তারা যদি বেরিয়ে এসে ভোটের অধিকার প্রয়োগ করলে ভোটের সংখ্যা বাড়বে। আমরা বিশ্বাস করি এরমাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে।’
 
ফলাফল ঘোষণায় দেরি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘দেরি হওয়ার কোনো কারণ নেই। মানুষ যেহেতু ভোট দিয়েছেন, তারা ফল দ্রুতই চাইবেন। আমরা আশা করবো নির্বাচন কমিশন চেষ্টা করবে, যাতে দেশের মানুষ দ্রুত তার দেয়া ভোটের ফল পায়।’
 
নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যে ফল প্রকাশ হবে বলেও প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান।
 
ভোটের যেকোনো ফলাফল মেনে নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিতর্কহীন হয় তাহলে কেন মেনে নেব না, অবশ্যই মেনে নেব। শর্ত হলো নির্বাচন নিরপেক্ষ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, তা কেউ মেনে নেবে না।’
Facebook Comments Box
আরও পড়ুন  আওয়ামী লীগ ৬, বিএনপি ৫ ও জামায়াত ২ পদে জয়ী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০