অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোনো শক্তিই সত্যকে গোপন করতে পারে না: ফেসবুক পোস্টে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নাগরিকরা যখন সজাগ থাকে তখন কোনো শক্তিই সত্যকে গোপন করতে পারে না। কোনো কর্তৃপক্ষই জনগণের ইচ্ছাকে উপেক্ষা করার ক্ষমতা রাখে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
ডা. শফিকুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিলো একটি নজিরবিহীন সিদ্ধান্ত; কিন্তু জনগণ অবিচল ছিলো, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।
নাগরিকরা যখন সজাগ থাকে, তখন কোনো শক্তিই সত্যকে গোপন করতে পারে না এবং কোনো কর্তৃপক্ষই জনগণের ইচ্ছাকে উপেক্ষা করার ক্ষমতা রাখে না বলেও জানান তিনি।
তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী, কোনো অপশক্তি আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। এই জাতি আজ জাগ্রত। ‘জেন-জি’ প্রজন্মকে ধোঁকা দেওয়া সম্ভব নয়; তারা পর্যবেক্ষণ করে, তারা প্রশ্ন তোলে এবং তারা নিজেদের অবস্থানে অনড় থাকে।
সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের। এটাই নিয়ম এবং এটাই হতে হবে। এই অধিকারকে পাহারা দিন একে রক্ষা করুন; কখনোই এই অধিকার কারও হাতে সমর্পণ করবেন না। যে জাতি জাগ্রত, তাকে কেউ পরাজিত করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
Facebook Comments Box
আরও পড়ুন  এবারও একটি দল ষড়যন্ত্র করছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১১

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১২

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৩

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৪

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৫

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৬

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৭

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৮

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৯

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০