অনলাইন ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের মানুষ আমাকে আপন ভাই হিসেবে গ্রহণ করেছে: এস এম জিলানী

 

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। এরপরই তিনি জানিয়েছেন, গোপালগঞ্জের মানুষ আমাকে তাদের আপন ভাই হিসেবে, ঘরের মানুষ হিসেবে গ্রহণ করে নিয়েছে। আগামীতেও আমার এই কাজগুলো অব্যাহত থাকবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়ার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এস এম জিলানী।
তিনি বলেন, অনেক রক্তচক্ষু উপেক্ষা করে কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছে। তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি তাদেরকে সম্মান জানাই। তারা আমাকে যে সম্মানিত করেছে আমি তার মর্যাদা রাখব। ভোটারদেরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য কাজ করব।
এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তবে এলাকায় পরিকল্পিতভাবে কর্মমুখী উন্নয়ন হয়নি। এলাকার মানুষের জন্য কর্মমুখী উন্নয়ন করতে চাই। মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করার মধ্য দিয়ে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলব।
তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‌‘আপনারা পজিটিভ (ইতিবাচক) রাজনীতি করুন। পজিটিভ রাজনীতি করে মানুষের কাছে যান। মানুষ যদি আপনাদেরকে গ্রহণ করলে আমরাও আপনাদের ওয়েলকাম (স্বাগত) জানাব।’
উল্লেখ্য, ফ্যাসিস্ট তকমা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন হিসেবে পরিচিত আসনটিতে এস এম জিলানী ৬০ হাজার ৯৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৪ হাজার ৩৩৯ ভোট।
Facebook Comments Box
আরও পড়ুন  বিগত ১৫ বছর আমরা অনেক গণবিরোধী কাজ করেছি : আইজিপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০