অনলাইন ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

মানিকগঞ্জের শিবালয়ে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা মাহবুবুল রহমান হারুন তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শিবালয় উপজেলা শাখা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল রহমান হারুন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ সংগঠনের কাছে রয়েছে।

দলীয় গঠনতন্ত্র, নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি’র মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে অংশ নেওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরও পড়ুন  আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০