অনলাইন ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দলবদল করেও শেষ রক্ষা হলো না উপজেলা থানা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান মাতুব্বরের। মঙ্গলবার (দুপুর সাড়ে ১২টায়) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সামনে থেকে যৌথবাহিনী তাকে আটক করে।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি তিনি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগ দেন। তবে যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যেই তার বিরুদ্ধে এলাকায় হামলা-ভাঙচুরের অভিযোগ ওঠে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার ১৪ ফেব্রুয়ারি পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী চরপাড়া গ্রামে চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের ইন্ধনে তার অনুসারী বিএনপির নবাগত নেতা ইউনুস, লিটন ও বিপুলের নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন মকসেদ শেখ ও তার চার ছেলের বসতবাড়িতে হামলা চালায়। এছাড়া একই গ্রামের সোহেল, রাসেল, খোরশেদ, সুজন শেখ, হাসান ও ফয়সালের বাড়িতেও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ময়েনদিয়া বাজার ছিল মান্নান মাতুব্বরের নিয়ন্ত্রণে। তার নির্দেশ ছাড়া বাজারে দোকানের ঝাঁপ খোলা হতো না, আবার মাসিক চাঁদা আদায়ও চলতো তার হুকুমে। এমনকি ইউনিয়ন ভূমি অফিসেও কোনো কাজের কাগজ আগে তার কাছে যেত পরে অফিসে। বিনিময়ে দিতে হতো মোটা অঙ্কের অর্থ।

আরও পড়ুন  যে কারণে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

তাদের দাবি, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি এলাকা ছাড়েন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকায় পুনরায় প্রভাব বিস্তারের লক্ষ্যে বিএনপিতে যোগদান করেন। এলাকায় ফিরে এসেই নিরীহ মানুষের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বোয়ালমারী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ময়েনদিয়া-পরমেশ্বরদী গ্রামের হামলা ও তার বিরুদ্ধে থাকা পুরনো মামলায় তাকে আটক করা হয়েছে। আটককৃত ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বাংলাদেশ পুলিশ-এর ফরিদপুর জেলার সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) আজম খান জানান, ময়েনদিয়া বাজার এলাকায় মান্নান মাতুব্বর গ্রুপ ও জিহাদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০