অনলাইন ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ; এলাকায় আনন্দ-উচ্ছ্বাস

জামালপুর–১ আসন থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারম্যান জে কে সেলিমের নেতৃত্বে দোয়া ও মিষ্টি বিতরণ:

নিউজ প্রকাশিত ১৭-০২-২০২৬

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ; এলাকায় আনন্দ-উচ্ছ্বাস

সামরুল হক, জামালপুর প্রতিনিধি:
জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বিকেল ৪:০০টায় রাজধানীর ঐতিহাসিক জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রতিমন্ত্রীদের শপথ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তাঁর নতুন দায়িত্বপালনের আনুষ্ঠানিক অধ্যায়।

শপথ অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর মিল্লাতকে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেন দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা।

দীর্ঘ রাজনৈতিক পথচলা ও জনপ্রিয়তার ভিত্তি:
এম রশিদুজ্জামান মিল্লাত প্রথমবারের মতো ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সময় তিনি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেন।

স্থানীয়দের মতে, তাঁর সহজ-সরল জীবনযাপন, জনবান্ধব মনোভাব এবং সরাসরি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। রাজনৈতিক প্রতিপক্ষ দল আওয়ামী লীগসহ অন্যান্য দলের অনেক নেতাকর্মীর কাছেও তিনি ব্যক্তিগতভাবে সম্মানিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়:
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে তিনি ৭৬ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থীকে পরাজিত করেন। এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়।

নির্বাচনে তিনি মোট ১ লাখ ৭২ হাজার ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী পান ৯৬ হাজার ৭৮৩ ভোট। বিপুল ভোটের এই ব্যবধান তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিরই প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নেতাকর্মীদের প্রত্যাশা ও প্রতিক্রিয়া:
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সারোয়ার ই আলম বলেন, এম রশিদুজ্জামান মিল্লাত এ অঞ্চলের তুমুল জনপ্রিয় একজন মানুষ। দল-মত নির্বিশেষে তিনি সকল মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। অতীতে বিএনপির নিপীড়িত ও নির্যাতিত নেতা-কর্মীদের পাশে থেকে তিনি যে সাহস ও সহযোগিতা দিয়েছেন, তা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর ভাষায়, “দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মিল্লাতকে মন্ত্রী হিসেবে দেখা—আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।”

আরও পড়ুন  জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা এ আসন পুনরুদ্ধার করেছেন রশিদুজ্জামান মিল্লাত। ২০০১ সালে এমপি থাকাকালীন উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনি আবারও জনগণের আস্থা অর্জন করেছেন। এখন এ অঞ্চলের মানুষের প্রত্যাশা—প্রতিমন্ত্রী হিসেবে তিনি আরও বড় পরিসরে উন্নয়নের দ্বার খুলে দেবেন।

শপথের পর এলাকায় আনন্দ-উৎসব:
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই জামালপুর–১ আসনসহ বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দলীয় নেতাকর্মী, সমর্থক ও প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে বিভিন্ন স্থানে দোয়া ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার বিকেলে গাজীপুর জেলার কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় এক দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পার রামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জে. কে সেলিম মিয়ার নেতৃত্বে এবং স্থানীয় কোনাবাড়ি ঝুট ব্যবসায়ীদের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পুরো এলাকা আনন্দমুখর পরিবেশে পরিণত হয়।

উন্নয়নের নতুন প্রত্যাশা:
স্থানীয়রা আশা প্রকাশ করছেন, প্রতিমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতে গতিশীলতা আনবেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবেন। পাশাপাশি দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবেন।
দোয়া, শুভেচ্ছা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এলাকাবাসী তাদের প্রিয় নেতার প্রতি আস্থা, ভালোবাসা ও উন্নয়নের প্রত্যাশার প্রকাশ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০