অনলাইন ডেস্ক
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা সবাই উনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। উনি যেন দেশ ও জাতির খেদমত করতে পারেন। উনাকে যেন আল্লাহ তায়ালা হেফাজতে রাখেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার খিলগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফুলের মালা আমি নেব না। আমি চাই আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আর দুই রাকাত নফল নামাজ পড়ে তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি কোনদিন কল্পনাও করতে পারিনি দেশে এসে নির্বাচন করতে পারব এবং মন্ত্রী হব। সবকিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। পৃথিবীতে কারও কোন ক্ষমতা নাই এক আল্লাহ ছাড়া।

ধর্মমন্ত্রী বলেন, আমার নেতাকর্মীরা কোনো অন্যায় কাজে জড়িত হলে, অনিয়ম দুর্নীতি করলে, আমি তাদেরকে দল থেকে বহিষ্কার করব। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এখন শুধু জনগণের কল্যাণে কাজ করব। জনগণ যেভাবে চায় সেভাবেই মুরাদনগরকে পরিচালিত করব। তারেক রহমান আমাকে যে সম্মান দিয়েছে, সে সম্মানের মর্যাদা আমি রক্ষা করব।

আরও পড়ুন  ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকলেও আসন পায়নি যে ২ দল

কায়কোবাদ বলেন, আমি ছিলাম যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী। কেউ চিন্তা করেনি আমি বাংলাদেশে আসতে পারব। সেই জায়গায় আল্লাহ তাআলা আমাকে এমপি এবং মন্ত্রী বানিয়েছে। জীবনে আর কোন কিছুই চাই না। এখন শুধু আল্লাহর শুকরিয়া আদায় এবং জনগণের কল্যাণে কাজ করতে চাই।

তিনি বলেন, মুরাদনগরকে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদকমুক্ত করতে হবে। জনগণকে হয়রানি, জুলুম-অত্যাচার করা যাবে না। মাস্তানি করা যাবে না।

এ সময় তিনি নেতাকর্মীদেরকে ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে জীবিকা নির্বাহের পরামর্শ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০