অনলাইন ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১১ দিন পর নিখোঁজ আমিনুল ইসলাম খোকার মরদেহ উদ্ধার, দেওয়ানগঞ্জ যমুনা তীরে শোকের ছায়া

১১ দিন পর নিখোঁজ আমিনুল ইসলাম খোকার মরদেহ উদ্ধার, দেওয়ানগঞ্জ যমুনা তীরে শোকের ছায়া

সামরুল হক, জামালপুর প্রতিনিধি:
১১ দিন আগে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া মোঃ আমিনুল ইসলাম খোকা (৪৫)–এর মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকা থেকে বুধবার সকালে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত মোঃ আমিনুল ইসলাম খোকা গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল করিম সরকার। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি নৌকাযোগে যমুনা নদী পার হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী ও ছেলেকে দেখতে যাচ্ছিলেন। পথে হঠাৎ অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে যান।

এ ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও নদীর তীব্র স্রোতের কারণে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবার ও স্বজনরা দীর্ঘ ১১ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। অবশেষে দেওয়ানগঞ্জের যমুনা নদীর তীরে তার মরদেহ ভেসে উঠলে স্বজনদের মাঝে নেমে আসে শোকের মাতম।

আরও পড়ুন  বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম খোকা ব্যক্তিগত জীবনে একজন ভদ্র, পরোপকারী ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এলাকায় সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করতেন।
মরদেহ উদ্ধারের পর পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নদীপথে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০