অনলাইন ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাষা শহীদরা জীবন দিয়ে দেখিয়েছে, লড়াই করলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়

জামায়াতে ইসলামী আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৫২ সালের শহীদরা হাতে আঙ্গুল দিয়ে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, বীররা কখনও হারায়নি। তাদের কোনো পরাজয় নেই, সর্বত্রই বিজয়ী হয়। লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমাদের জীবনের বিনিময়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই চালিয়ে যাবো। ইনশাল্লাহ।

শুক্রবার দিবাগত রাত ১২টার পরে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমির। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া-মোনাজাত করে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সেই সময়ের তরুণ, যুবক ও ছাত্ররা বুক পেতে লড়াই করেছিল। সেদিনকার এই লড়াইয়ে আমাদের কিছু সংখ্যক সহযোদ্ধা শাহাদাত বরণ করেছিলেন। আজকে সেইদিনে তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তায়ালার দরবারে সকলের জন্য মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, জামায়াত মানুষের অধিকারের জন্যই লড়াই করে। এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে। যেখানে মানুষ ন্যায়বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজির কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারx উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। সেরকম একটি সমাজ কায়েমের জন্য আমাদের লড়াই অব্যাহত আছে।

আরও পড়ুন  ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

জামায়াত আমির বলেন, আমাদের লড়াই অব্যাহত থাকবে শিশুদের জন্য। যারা আজকের শিশু আগামী দিনে সুনাগরিক হয়ে গড়ে উঠবে, তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য রাষ্ট্র যাতে দায়িত্ব পালনে বাধ্য হয়, সেই পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে আমরা ভাবছি এবং আমরা তার জন্য লড়াই করে যাচ্ছি। প্রত্যেকটি মুটে মজুর, মাঝি, শ্রমিক, কৃষক এবং বিভিন্ন পেশার শ্রেণীর মানুষের মুক্তির জন্য আমাদের এই লড়াই। এই লড়াই কোনো অভিজাত শ্রেণীর জন্য নয়। বরঞ্চ বঞ্চিত মানুষের জন্য। বঞ্চিত মানুষ আমরাও, সারা দেশবাসীও। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০