অনলাইন ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এ মন্ত্রণালয়ের ঘুষ-দুর্নীতির অভিযোগ ঘুচাতে চাই: ভূমিমন্ত্রী

এ মন্ত্রণালয়ের কাজের চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান বলেছেন, দীর্ঘদিন এ মন্ত্রণালয়কে ঘিরে যে ঘুষ-দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘুচাতে চাই। প্রধানমন্ত্রীর সম্মান বজায়ে রাখতে হবে ৷

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
এ মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চাই এ কথা জানিয়ে দক্ষ ব্যক্তিদের সহায়তায় এটিকে এগিয়ে নিয়ে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিও দেন ভূমিমন্ত্রী।
 
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘদিন এই মন্ত্রণালয়কে ঘিরে যে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘুচাতে চাই।
 
আমরা এখনও শিখছি। আরও কিছুদিন পর পরিস্কার করে জেনে জনগণের সামনে বলতে পারবো৷ জনগণের ধারণাও পরিবর্তন করতে হবে৷ পরবর্তীতে বিশ্লেষণ করে আমরা সামনে আসবো বলেও জানান তিনি।
 
মন্ত্রী বলেন,  

ঘুষ-দুর্নীতির অভিযোগ রয়েছে এ মন্ত্রণালয় নিয়ে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সেবাগ্রহণের ক্ষেত্রে ঘুষ বন্ধ করতে চাই৷ জনগণের অনেক ভোগান্তি হয়েছে৷ আমরা চাই সততার সাথে দুর্নাম ঘুচাতে চাই৷

 

আরও পড়ুন  জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ
ভীষণ চ্যালেঞ্জিং এ সেক্টর- এ কথা জানিয়ে জনগণের সেবা সুনিশ্চিত করতে হবে সততার সাথে। অতীতের যে নেতিবাচক ধারণা তা পরিবর্তন করতে চাই। সেবাক্ষেত্রে ঘুষ দুর্নীতি আমরা বন্ধ করতে চাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
 
এসময় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন,  

বিগত ১৭ বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। তাই সকল ঘুষ-দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে এ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়কে ঘিরে থাকা ১৭ বছরের দুর্নাম ঘুচাতে চাই।

 

মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের মাধ্যমে আরও জনবান্ধন করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী ভূমি সেবা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
 
দায়িত্বগ্রহণের পর সকালে প্রথমবারের মতো তেঁজগাওয়ের ভূমি ভবনে হাজির হন মন্ত্রী-প্রতিমন্ত্রী। এসেই পরিদর্শন করেন গ্রাহক সেবায় গঠিত সিটিজেন কেয়ার ও কল সেন্টার। খোঁজ নেন আগত সেবাপ্রার্থীদের।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০