অনলাইন ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না দেয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার কাজ বন্ধের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় একটি মাদরাসা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ঠিকাদার এস এম বদিউজ্জামান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালী ফাজিল মাদরাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্প্রতি শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ওসমান আলী’। নির্মাণকাজ শুরুর পর থেকেই বিভিন্ন সময়ে কাজে বাধা দেয়া হচ্ছিল বলে দাবি ঠিকাদার পক্ষের। তাদের অভিযোগ, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি কাজের স্থলে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

ঠিকাদার এস এম বদিউজ্জামান জানান, দরপত্রের সব নিয়ম-কানুন অনুসরণ করে কাজ পরিচালিত হচ্ছে। কিন্তু চাঁদা দাবির বিষয়টি প্রত্যাখ্যান করার পর গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত নেতা ও তার সঙ্গে থাকা লোকজন এসে শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করেন। এ সময় শ্রমিকদের গালাগাল ও হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতির কারণে কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে বলে জানান ঠিকাদার।

এ বিষয়ে অভিযুক্ত নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, নির্মাণকাজে অনিয়ম হচ্ছে এবং তা স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে না। অনিয়মের প্রতিবাদ জানাতেই তিনি কাজ বন্ধ করতে বলেছেন বলে দাবি করেন।

আরও পড়ুন  প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্মাণকাজ নিয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ নেই। নিয়ম মেনেই কাজ হচ্ছে বলে তাদের ধারণা। তবে শুনেছি স্থানীয় কিছু লোকজন চাঁদা চাওয়ার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন।

ঘটনার বিষয়ে মোরেলগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০