অনলাইন ডেস্ক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

🔥 “কিসের প্রস্তুতি নিচ্ছেন বরিশালের আওয়ামী লীগ নেতা.? আতঙ্কে এলাকাবাসী !

দীর্ঘ দেড় বছরের আত্মগোপনে থাকার পর বরিশাল নগরীর কাশিপুরে প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা। এতে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর গড়িয়ারপাড় এলাকায় একটি প্রাইভেটকার নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

 

ভিডিওতে দেখা গেছে, সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা একটি প্রাইভেটকারে প্রকাশ্যে ঘুরে শোডাউন করেন।

 

এ সময় গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে লিটন মোল্লা বলেন, দলের নির্দেশ এখন সবাই ঠান্ডা থাকতে হবে, এখন কোনো ঝামেলা করার সময় না। আমার নির্দেশের বাহিরে গিয়ে যদি কেউ ঝামেলা করো তাহলে তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে।

আরও পড়ুন  আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তারেক রহমানের বার্তা

 

এ সময় তাকে আরও বলতে শোনা যায়, আমি আবুল হাসনাত আব্দুল্লাহ ও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনা ছাড়া কিছুই করি না।

কাশিপুর এলাকার বাসিন্দা আবির আহমেদ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের ১৭ বছরে বরিশাল নগরী ও কাশিপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল কাদের মোল্লার তিন ছেলে কালাম মোল্লা, লিটন মোল্লা ও মনু মোল্লা। এমনকি এলাকায় মাদকের সিন্ডিকেট এই পরিবারটি। গত দেড় বছর পালিয়ে থাকার পর শুক্রবার প্রকাশ্যে আসেন লিটন মোল্লা।

একাধিক মামলার আসামি লিটনকে কেন গ্রেপ্তার করা হয়নি এ নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন।

 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০