অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ানডের বছরে যেখানে উদ্বেগ বাড়াচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা

মধ্যাঞ্চলের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিসিএল। জাতীয় দলের সব ক্রিকেটার খেলেছেন ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টে। প্রতিযোগিতায় সব মিলিয়ে ফিফটি হয়েছে ২০টি, সেঞ্চুরি ৪টি। এ বছর বাংলাদেশকে ওয়ানডেতে বেশ ব্যস্ত সময় পার করতে হবে। ঘরে-বাইরে মিলিয়ে ২২ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে র‍্যাঙ্কিংয়ের সেরা ৯-এ থাকার চ্যালেঞ্জও আছে বাংলাদেশ দলের সমানে। ফলে বিসিএলে ওয়ানডেতে ব্যাটসম্যানদের ইনিংস বড় করতে না পারা উদ্বেগ বাড়াচ্ছে। এই উদ্বেগের কথা জানিয়েছেন ওয়ানডেতে জাতীয় দলের সহ–অধিনায়ক নাজমুল হোসেনও।

কাল মিরপুরে বিসিএলের ওয়ানডে ফাইনালের পর সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘আরও বেশ কিছু সেঞ্চুরি হওয়া উচিত ছিল এবং আরও কর্তৃত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, যেটা হয়নি। এটা একটা হতাশার জায়গা, আন্তর্জাতিক ক্রিকেটেও আমাদের এমন হচ্ছে।’

আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। গত বছর ১১ ওয়ানডে খেলে বাংলাদেশ পেয়েছে ৩ জয়। এর মধ্যে মাত্র ৩ ম্যাচে বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পেরেছে। ঘরোয়া ক্রিকেটেও ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে না পারা মানে সংকটটা বাংলাদেশ কাটিয়ে উঠতে পারছে না।

বিসিএলের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়

নাজমুলের ভাষ্যে, ‘আপনি যদি পুরো বিসিএল টুর্নামেন্ট দেখেন, প্রতিটা দল কিন্তু একইভাবে ক্রিকেট খেলছি আমরা। খুবই হতাশাজনক। এখানে যে চারটা দল আছে, সবাই ৫০-৬০-৭০টা করে ওয়ানডে বা লিস্টে খেলেছে। এ রকম জায়গায় আমার মনে হয় যে ব্যাটিং ইউনিট আরেকটু ধারাবাহিক হওয়া দরকার ছিল।’

আরও পড়ুন  সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

এ বছর অনেক ওয়ানডে অপেক্ষা করলেও গত বছরটা বাংলাদেশের জন্য ছিল টি-টুয়েন্টির। ১১ ওয়ানডের বছরে সব মিলিয়ে ৩০ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। অতিরিক্ত টি-টুয়েন্টি খেলার সমস্যাটা হচ্ছে বলে মনে করেন নাজমুল, ‘ব্যাটসম্যানদের মাথায় সব সময় স্ট্রাইক রেট আর বড় শট খেলার বিষয়টা কাজ করছে। নতুন বল সামলানো, নতুন বলে কীভাবে উইকেট না দেওয়া যায় বা মিডল ওভারে কীভাবে স্ট্রাইক রোটেশন করে খেলাটা লম্বা করা যায়—এই জিনিসগুলো আমার মনে হয় আমরা প্রতিটি ম্যাচে মিস করেছি।’

‘কীভাবে চার–ছক্কার চিন্তা না করে আরেকটু শান্ত থেকে ইনিংসটাকে তৈরি করা যায় এবং স্ট্রাইক রেট করা যায়, সেটা আমাদের ভাবতে হবে। এই জায়গাটাতে যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে দেখবেন যে ৫০ ওভারের পুরোটা জুড়ে আমরা আধিপত্য ধরে রেখে ব্যাটিং করতে পারছি,’ যোগ করেন নাজমুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০