অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেসব মামলার তদন্ত পুনরায় করা উচিত মনে করছি, সেগুলো করা হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব মামলার তদন্ত পুনরায় করা প্রয়োজন বলে মনে হচ্ছে, সেগুলো আবারও তদন্ত করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

 

বুধবার (৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ একটি মামলায় রায় ঘোষণার সময় চেয়ে আবেদন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

এদিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও আরও দুজনকে হত্যার মামলায় রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে সময়ের আবেদন জানানো হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমিনুল ইসলাম বলেন, আসামি চঞ্চল চন্দ্র সরকারের একটি ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়নি, যা গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে।

তিনি জানান, আসামির গুলি করার স্বীকারোক্তিমূলক ভিডিও ফুটেজ দাখিল না হওয়ায় রায় পেছানোর আবেদন করা হয়েছে। নতুন প্রমাণ উপস্থাপনের জন্য চার সপ্তাহ সময় চেয়েছে প্রসিকিউশন। পুনরায় শুনানি শেষে রায় ঘোষণা করা হবে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, দীর্ঘ ছয় মাসের বিচারিক কার্যক্রম শেষে এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে শেষ মুহূর্তে নতুন গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে আসায় প্রসিকিউশন সময়ের আবেদন করে।

আরও পড়ুন  ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোন পদ-পদবি ছিল না: সারজিস

চিফ প্রসিকিউটর আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একাধিক মামলার অভিযোগ পুনর্তদন্তের কাজ চলছে। যেসব মামলায় পুনরায় তদন্ত প্রয়োজন বলে মনে হবে, সেগুলোতে নতুন করে তদন্ত করা হবে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আবেদনটি উপস্থাপন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০