অনলাইন ডেস্ক
৬ মার্চ ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ জায়গা থেকে গণ-অভ্যুত্থান নিয়ে গবেষণা ও বিশ্লেষণের আহ্বান নাহিদ ইসলামের

গণ-অভ্যুত্থান নিয়ে নিরপেক্ষ জায়গা থেকে লেখালেখি, গবেষণা ও বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ মার্চ), এনসিপিকে নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, গত দেড় বছরের অভিজ্ঞতা ঠিক করে দিয়েছে, আগামীর বাংলাদেশ কেমন হবে, রাজনৈতিক লড়াই কেমন হবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আরো বেশি বই লেখা উচিত। গান, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে জুলাই অভ্যুত্থানের ইতিহাস থাকবে। আরেকটু সময় গেলে আমরা বুঝতে পারবো অভ্যুত্থান কিভাবে হয়েছে।

তিনি আরও বলেন, গত এক দশকে যেসকল নেতৃত্ব সারাদেশ থেকে সংগঠিত হয়েছিল, তাদের নিয়েই হয়েছিল জাতীয় নাগরিক কমিটি। আর বৈষম্যবিরোধী আন্দোলন ছিলো মাঠের ছাত্রদের। এই দুইয়ের সম্মেলন এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থান থেকে অনেক প্লাটফর্ম এসেছে, তাদের স্বাগত জানাই। তবে গণ-অভ্যুত্থানের রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়েছে এনসিপি। কারণ অভ্যুত্থানের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে এসেছে। এরা সংস্কার ও বিচারের রাজনীতিটা ধরতে পেরেছে।

আরও পড়ুন  জামায়াত আমীরের ‘নির্বাচনী বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বানের বিষয়ে যা জানালো বিএনপি

এনসিপি আহ্বায়ক আরও বলেন, এনসিপি নিয়ে সামাজিক মাধ্যম ও কূটনীতিকদের কাছে প্রোপাগান্ডা ছড়ানো হয়। বিভিন্ন নেতার বরাতে এনসিপির বিভিন্ন ইস্যুর বক্তব্য আড়াল করা হয়। এনসিপির বিভিন্ন ইস্যুতে অবস্থানগুলো এই বইতে আছে।

অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্য রোধ, গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত না হলে বাংলাদেশেও সামনের দিনে নেপালের মতো আন্দোলন ও ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০