অনলাইন ডেস্ক
৭ মার্চ ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা জবাব দিচ্ছে ইরানও

প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে চলছে দফায়-দফায় হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। অভিযানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা।

ইরানে ভয়াবহ হামলার শিকার হয়েছে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এমনকি সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলি-আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম।

আর কোম শহরে যৌথ হামলায় নিহত হয়েছে অন্তত দুই জন। নাতাঞ্জ শহরের কাছেও হয়েছে বিস্ফোরণ। এ সপ্তাহে ইরানে ৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত এক সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের ৪৩টি যুদ্ধজাহাজ।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থাড রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। কাতারেও যুক্তরাষ্ট্রের FPS- ওয়ান থার্টি টু রাডার ধ্বংসের কথা জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ’ এর ২৩তম দফা পরিচালনা করেছে তারা। ইসরায়েলের রাজধানী তেলআবিব, বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফার সামরিক স্থাপনা টার্গেট করে হয়েছে হামলা।
তবে তেলআবিবের দাবি, কেউ হতাহত হয়নি এসব হামলায়। যদিও দিনরাত সাইরেন বাজতে শোনা গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। শুক্রবারের অভিযানে খোররামশার-ফোর মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে আইআরজিসি। ইরাকের বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাস লক্ষ্য করে হয়েছে হামলা।

 ০৭ মার্চ ২০২৬, ১২:০৭ পিএম

ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার মার্কিন পররাষ্ট্র দফতর এই অনুমোদন দেয়। এর ফলে মিত্র ইসরায়েলকে ১৫ কোটি ডলারের বেশি মূল্যের সমরাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। যেসব সমরাস্ত্র সরবরাহ করা হবে তার মধ্যে অন্যমত বিএলইউ বোমা।

এর পাশাপাশি বিভিন্ন লজিস্টিক্স ও প্রযুক্তিগত সহায়তা করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দ্রুততম সময়ের মধ্যে এসব অস্ত্র সরবরাহ করা হবে। এ লক্ষ্যে বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

print sharing button
copy sharing button ০৭ মার্চ ২০২৬, ১০:২৮ এএম

দুবাই ও বাহরাইনে বিস্ফোরণ

দুবাই ও বাহরাইনের রাজধানী মানামাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, একইসঙ্গে সর্তক সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে এএফপি।

আরও পড়ুন  নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন স্পোর্টস ডে

এদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে জানিয়েছে, নাগরিক এবং বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

print sharing button
copy sharing button

 ০৭ মার্চ ২০২৬, ০৯:০০ এএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহতে কাজ করছে।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলেও জানায় তারা।

সূত্র: আল জাজিরা

copy sharing button
print sharing button

 ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম

মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা

মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে বিমানবন্দরের ভেতর কোনো কিছু দাউ দাউ করে জ্বলছে।

copy sharing button

 ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ এএম

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবি চিত গ্রামে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

copy sharing button

 ০৭ মার্চ ২০২৬, ০৮:২৮ এএম

শীতকালীন প্যারালিম্পিকে অংশ নেবে না ইরান

শীতকালীন প্যারালিম্পিকে অংশ নেবে না ইরান

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি ( আইপিসি) জানিয়েছে, ইরানের একমাত্র অ্যাথলেট শীতকালীন গেমসে অংশ নিতে পারবে না। শুক্রবার সন্ধ্যায় ইতালির ভেরোনা শহরে শুরু হয়।

আইপিসি জানিয়েছে, দুইবারের প্যারালিম্পিয়ান আবুলফজল খাতিবি মিয়ানাই দুটি প্যারা ক্রস-কান্ট্রি স্কিইং ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু চলমান যুদ্ধের কারণে ইতালিতে ভ্রমণ করতে পারছেন না।

২৩ বছর বয়সী এই স্কিয়ার শেষ দুই শীতকালীন অলিম্পিকে অংশ নিয়েছেন এবং মঙ্গলবার একটি ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল।

 

 ০৭ মার্চ ২০২৬, ০৮:২২ এএম

৪টি ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণে  ‘এম্পটি কোয়ার্টার’ মরুভূমি এলাকা থেকে ৪টি ড্রোন শায়বা তেলক্ষেত্রের দিকে আসার সময় ধ্বংস করা হয়েছে।

তবে মন্ত্রণালয় এ বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

এর আগে, মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে।

 ০৭ মার্চ ২০২৬, ০৮:২০ এএম

লেবাননে ইসরায়েলের বিমান হামলা

ইসরায়েলি যুদ্ধবিমান বেকা উপত্যকার শ্মেস্টার শহরের পার্শ্ববর্তী একটি স্থানে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে দেশটির আল জাজিরা প্রতিনিধি।

এর আগে, বেকা অঞ্চলে ইসরায়েলি কমান্ডো ও হেজবোল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০