অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কার্স্টেন। ২০২৬ সালের ১৫ এপ্রিল থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কান বোর্ড জানায়, কার্স্টেনের সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করা হয়েছে। ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত এই প্রোটিয়া কোচের ওপর দায়িত্ব ন্যস্ত থাকবে।

কোচ হিসেবে কারস্টেন অভিজ্ঞতার ঝুলি বেশ বড়। তার অধীনেই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। ভারতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর সে বছরই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচের পদে বসেন কারস্টেন। সে দায়িত্ব পালন করেছেন ২০১৩ সাল পর্যন্ত। কারস্টেনের অধীনে ২০১৩ সালে সব সংস্করণের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন  শনিবার সাধারণ ছুটি: কারা পাবেন, কারা পাবেন না

সবশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের ‘পরামর্শক’হিসেবে কাজ করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৯৯৩ থেকে ২০০৪ পর্যন্ত বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল কার্স্টেনের। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ১৪,০৮৭ রান। এর মধ্যে রয়েছে ২১টি টেস্ট সেঞ্চুরি ও ১৩টি ওয়ানডে সেঞ্চুরি।

কার্স্টেনের সামনে এখন প্রধান লক্ষ্য ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য ওই মেগা ইভেন্টের জন্য লঙ্কান বাহিনীকে প্রস্তুত করাই হবে তার মূল পরীক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০