অনলাইন ডেস্ক
১১ মার্চ ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল মেয়ের , বিদ্যুৎস্পৃষ্টে মায়ের প্রাণ গেলো

ঘরে তখনো উৎসবের আমেজ। উঠানে সাজ সাজ রব। মেয়ের গায়ে হলুদের প্রস্তুতিতে ব্যস্ত স্বজনরা। কিন্তু সেই আনন্দমুখর বাড়িতেই নেমে এলো আকস্মিক শোকের ছায়া। প্রতিদিনের মতো সকালে গরুর দুধ দোয়াতে গোয়ালঘরে ঢুকেছিলেন দীপিকা সানা (৩৫)। সেখানেই তারের লিকেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিভে গেলো তার জীবনপ্রদীপ।

হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে।

স্থানীয় সমাজকর্মী কৃষ্ণ ব্যানার্জী জানান, ঘুঘুমারি গ্রামের কৃষক দেবাশীষ সানার স্ত্রী দীপিকা সানা মঙ্গলবার (৩ মার্চ) সকালে গরুর দুধ আহরণের জন্য গোয়ালঘরে যান। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতের লিকেজের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, দীপিকা-দেবাশীষ দম্পতির দ্বিতীয় সন্তান অর্পিতা সানার (১৮) বিয়ে ঠিক হয়েছিল। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের ব্যস্ততা। নিজ হাতে ঘরদোর গোছানো, আত্মীয়স্বজনদের দেখভাল, সবকিছুতেই ছিলেন দীপিকা। মেয়ের নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন তিনি। কিন্তু নির্মম নিয়তির এক ঝটকায় সেই আনন্দ মুহূর্তেই রূপ নিল গভীর শোকে। যে বাড়িতে হওয়ার কথা ছিল উলুধ্বনি ও হাসির রোল, সেখানে এখন কান্নার আহাজারি।

 

খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এমন একটি আনন্দের মুহূর্তে দীপিকার মৃত্যু পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। পরিবারটির প্রতি আমাদের গভীর সমবেদনা।

আরও পড়ুন  সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলা চাঁপাইনবাবগঞ্জে, বৃদ্ধ নিহত

দীপিকা-দেবাশীষ দম্পতির তিন সন্তান, অভীক সানা (১৯), অর্পিতা সানা (১৮) ও অর্ণব সানা (৯)। সন্তানদের লেখাপড়া ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়েই দিনরাত পরিশ্রম করতেন দম্পতি। গ্রামের মানুষ জানান, সংসারের প্রতিটি খুঁটিনাটি নিজ হাতে সামলে সন্তানদের মানুষ করাই ছিল দীপিকার জীবনের প্রধান লক্ষ্য। সবার কাছে তিনি ছিলেন পরিশ্রমী ও স্নেহময়ী মা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০