অনলাইন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিযোগিতায় যেন মহাদেশীয় ছন্নছাড়া ইংলিশ ক্লাবগুলো

সবচেয়ে বেশি ক্লাব হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ৬ ক্লাব; কিন্তু প্রথম লেগে জেতেনি একটিও! এমনকি চেলসি, সিটি, টটেনহ্যামের মতো তিন জায়ান্ট হেরেছে ৩ গোলের ব্যবধানে। প্রশ্ন উঠতে শুরু করেছে, যে লিগ প্রতিদ্বন্দ্বিতার জন্য এত বিখ্যাত; তাদের ক্লাবগুলোর কেন এই দশা?

২০১৬-১৭ মৌসুমের ঘটনা। শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থেকেও পিএসজিকে ৬-১ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করেছিল বার্সেলোনা। এই বার্সাই আবার ২০১৯ সালে সেমির প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগে ৪-০ গোলে হেরে বিদায় নেয়!

কে জানে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে হারার পর এই ম্যাচগুলোর কথাই চিন্তা করছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। যদিও এরই মধ্যে গার্দিওলা আশা হারিয়ে জানিয়েও দিয়েছেন, কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা খুব একটা তিনি দেখছেন না।

শুধুই কি সিটি, এবারের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা খুব কম ইংলিশ ক্লাবেরই আছে। সবচেয়ে বেশি ক্লাব হিসেবে এবার ইউসিএলের শেষ ষোলোতে ইপিএল থেকে উঠেছে ৬-৬টা ক্লাব; কিন্তু প্রথম লেগে জেতেনি একটাও! এমনকি তিন-তিনটা ক্লাব হেরেছে ৩ গোলের ব্যবধানে।

ফেদ্রিক ভালভার্দের হ্যাট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একইরাতে চেলসিকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, একই ব্যবধানে আগেরদিন আতলেতিকো মাদ্রিদ হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ১-০ গোলে গালাতাসারাইয়ের কাছে হেরেছে লিভারপুল। আর ১-১ ব্যবধানে বার্সেলোনার সাথে ড্র করেছে নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনাল একই ব্যবধানে পয়েন্ট খুঁইয়েছে বেয়ার লেভারকুজেনের বিরুদ্ধে।

আরও পড়ুন  বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

চেলসি ও ম্যান সিটির হার জায়গা করে নিয়েছে বিব্রতকর ইতিহাসে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম একই দিনে দুটো ইংলিশ ক্লাব ৩ বা এর বেশি গোলের ব্যবধানে হারল। আর চ্যাম্পিয়নস লিগে মাত্র দ্বিতীয়বারের মতো চেলসি এক ম্যাচে ৫ গোল হজম করল। এর আগে ২০০০ সালে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হেরেছিল তারা। আর নিজের কোচিং ক্যারিয়ারে এই নিয়ে মাত্র তৃতীয়বার তিন গোলের ব্যবধানে ম্যাচ হারলেন গার্দিওলা।

প্রিমিয়ার লিগের ছয় দলের মধ্যে ৩ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে তিনটি দল এখন বিদায়ের শঙ্কায়। প্রশ্ন উঠতে শুরু করেছে, যে লিগ প্রতিদ্বন্দ্বিতার জন্য এত বিখ্যাত; মহাদেশীয় প্রতিযোগিতায় তাদের কেন এই ছন্নছাড়া দশা?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০