অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কে গাড়ির চাপ নেই: ঢাকা-ময়মনসিংহ

ঈদ উপলক্ষে সাত দিনের ছুটিতে মানুষ গ্রামের বাড়ি ছুটছে আপনজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য। ৫৯টি রুটের প্রধান পয়েন্ট হচ্ছে আব্দুল্লাহপুর। উত্তরবঙ্গে যাতায়াতকারী সবচেয়ে বড় দুটি রুট রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী রুট ও আশুলিয়া রুট। জরুরি কারণে বিলম্বে বাড়ি ফেরা মানুষ ছাড়া সবাই গন্তব্যে চলে যাওয়ায় এই রুটগুলোয় নেই অন্যান্য সময়ের মতো যানবাহনের চাপ।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা দেড়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

স্থানীয়রা জানান, সকালে সড়কে গাড়ির কিছু চাপ ছিল। এখন মহাসড়ক অনেকটাই ফাঁকা। বিচ্ছিন্নভাবে কিছু যানবাহন চলাচল করছে।

আরও পড়ুন  ওসির সামনেই ইজারাদারের কাছে চাঁদা চাইলেন যুবদল নেতা
যাত্রীদেরও চাপ নেই। 

টঙ্গী স্টেশন রোডে অপেক্ষমাণ ময়মনসিংহগামী যাত্রী সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বিকেলে বাড়ি যাব। সড়কের অবস্থা দেখতে এসেছিলাম।’

মাছিমপুরে বিভিন্ন বাস কাউন্টার থেকে নরসিংদী, ভৈরব, বিবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় দূরপাল্লার গাড়ি চলে।

এই কাউন্টারে অপেক্ষমাণ মৌলভীবাজার গামী যাত্রী বিশ্বজিৎ কালের কণ্ঠকে বলেন, ‘টিকিট কেটেছি, রাতে রওনা হব।’ 

টঙ্গী স্টেশন রোডে ঢাকা-ময়মনসিংহ ও টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টার্নিং পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর জহির বলেন, ‘সকালে গাড়ির চাপ ছিল। এখন নেই। বিকেলে বাড়বে। কারণ সব গার্মেন্ট এখনো ছুটি হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০