অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাটে এবার ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পর নতুন করে আলোচনায় এসেছে খ্যাপাটে মহিষ ‘নেতানিয়াহু’। গোলাপি রঙের অ্যালবিনো জাতের এ মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ দূর থেকে দাঁড়িয়ে শুধু তার ‘রাগী লুক’ দেখেই মজা নিচ্ছেন।

নারায়ণগঞ্জ বন্দরে দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্মে থাকা এই মহিষটির ওজন প্রায় ৭৬০ কেজি।

খামারি রাখালরা জানান, মহিষটির স্বভাব এতটাই বদমেজাজি যে খাবার দিতে গেলেও সে সিং উঁচিয়ে ‘যুদ্ধ ঘোষণা’ করে বসে। এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।

খামার পরিদর্শনে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে মহিষটিকে দেখছেন। কেউ কেউ হাসতে হাসতে বলছেন, ‘মহিষটা এমন ভাব নিচ্ছে যেন পুরো খামারের নিরাপত্তা তার হাতেই!’ আবার অনেকে বলছেন, ‘চোখ-মুখের এক্সপ্রেশন আর চুলের স্টাইল দেখলে সত্যিই নেতানিয়াহুর কথা মনে পড়ে।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফসান রাদিব জানান, ফেসবুকে নাম শুনে দেখতে এসেছি। কাছে যেতেই এমন তাকাইছে, মনে হলো এখনই গুঁতো দিবে! পুরো যুদ্ধ যুদ্ধ ভাব।

আরও পড়ুন  আলভীর স্ত্রীর আত্মহত্যা, শুটিং ফেলে ঢাকা ফিরছেন অভিনেতা

– মেহেদি জানান, চুলের সিঁথি, চোখের চাহনি আর রাগী আচরণের কারণেই মহিষটির নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। তিনি বলেন, ‘ছোট থেকেই একটু দুষ্টু। তবে দেখতে সুন্দর হওয়ায় সবাই পছন্দ করছে।’

খামার কর্তৃপক্ষ জানায়, লাইভ ওজনে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটির দাম ধরা হয়েছে। তারা আশা করছেন, কোরবানির আগেই ‘সেলিব্রিটি মহিষ’টি বিক্রি হয়ে যাবে।

এদিকে জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, এবার নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রায় ১০ হাজার পশু বেশি রয়েছে। জেলার বিভিন্ন খামারে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিপুল সংখ্যক পশু প্রস্তুত করা হয়েছে।

প্রসঙ্গত শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত দেখতে একটি মহিষ নিয়ে সরগরম হয় নারায়ণগঞ্জ। ডোনাল্ড ট্রাম্পের মত মাথার চুল, চোখের চাহনি, এমনকি মুখাবয়ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে, ইতিমধ্যে ৫৫০ টাকা কেজি ধরে ঢাকার একজন ক্রেতা ডোনাল্ড ট্রাম্পকে কিনে নিয়েছেন। তবে এখনো বিক্রি হয়নি ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০