অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক, আওয়ামী লীগ তা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, এই অবস্থায় অতীতে যারা দায়িত্ব পালন করেছে, এখন তাদের আরও বেশি করে দায়িত্ব পালন করতে হবে। বিএনপি মনে করে, ড. ইউনূসের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঐতিহাসিকভাবে সম্পন্ন হবে। কারণ, ড. ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন, তিনি একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবেন। গত ৩টি নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছে, লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে, বিএনপি এই সরকারকে সমর্থন জানিয়েছে।

তিনি বলেন, কেউ কেউ নির্বাচন ঠেকানোর জন্য চক্রান্ত করছে, যাতে বিএনপি ক্ষমতায় না আসে। তারেক রহমান যাতে ক্ষমতায় না আসেন, প্রধানমন্ত্রী হতে না পারেন। সেজন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে ভিপি নুরকে পিটিয়েছে, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে, আগামী নির্বাচনকে বানচাল করা। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। জনগণ যদি আবার জেগে ওঠে, তাহলে এসব আঘাতকারীদের কিন্তু রেহাই হবে না। ষড়যন্ত্রকারীদের বলব, বেশি বাড় বাড়া ঠিক হবে না। বেশি বাড়লে বিপদ আছে।

দুদু বলেন, আগামী দিনে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে না পারি, তাহলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপদে পড়বে। তাই আসুন ঐক্যবদ্ধ থাকি, বেগম খালেদা জিয়া যেটা চেয়েছিলেন, আমাদের নেতা তারেক রহমান যেটা চেয়েছেন। ১৬ বছরের যে আন্দোলন- সংগ্রাম, রাজপথে যে এতো রক্ত-ত্যাগ, জুলুমের মুখোমুখি হওয়া, সেটা শেষ হতে হবে এবং তা শেষ করতেই ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুন  একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০