অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গাজা দখল পরিকল্পনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। এ সময়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে। সেইসাথে, জ্বালিয়ে দেন একটি গাড়ি।

বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল -এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেইসাথে, নেসেট ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই। কিছুক্ষণের জন্য রেললাইন অবরোধ করে রাখে অন্য একটি দল। এ সময় তাদের বিরুদ্ধে জল কামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। টেনেহিঁচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের।

আরও পড়ুন  পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসংকেত

বিক্ষোভকারীদের অভিযোগ, এতে ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মি বন্দিদের জীবন। চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু— এমন অভিযোগও করেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে। বর্তমানে গাজায় হামাসের কাছে ৪৮ ইসরায়েলির জিম্মিদশায় থাকার খবর আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে ২০ জন বেঁচে আছে বলে ধারণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০