অনলাইন ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমার-ভিনিসিয়ুস নেই, ব্রাজিলের জয়ে আছে ‘মেসি’র গোল

নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগোসহ দলে ছিলেন না অনেক তারকা। নতুন কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল কেমন খেলে, সেদিকেই ছিল ছিল সমর্থকদের। সমর্থকদের অবশ্য একেবারেই নিরাশ করেনি ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন অঞ্চলের খেলায় সহজ জয় পেয়েছে সেলেসাওরা। চিলিকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) এস্তাদিও দে মারাকানাতেও এক ‘মেসি’ ছিলেন। নাম তার এস্তেভাও উইলিয়ান। তবে ব্রাজিলে তিনি পরিচিতি মেসিনিও (ছোট মেসি) নামে। তিনি নিজেও মেসির বিরাট ভক্ত। সবশেষ ক্লাব বিশ্বকাপে মেসির মিয়ামির বিপক্ষে খেলেছেন, ম্যাচ শেষেই ছুটে গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকার কাছে।

কাকতালীয়ভাবে ব্রাজিলের ‘মেসি’ও মারাকানায় গোল করলেন আর্জেন্টিনার লিওর মতো ম্যাচের ৩৯ মিনিটেই। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে থাকে ব্রাজিল। তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না তারা। খেলার ৩৮ মিনিটে এস্তেভাওয়ের গোলেই ডেডলক ভাঙে ব্রাজিল।

আরও পড়ুন  বিমানবন্দরে ক্রিকেটারদের সঙ্গে ঘটা ঘটনা নিয়ে নাঈম শেখের আবেগঘন বার্তা

১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে আরও দুটি গোল আদায় করে নেয় স্বাগতিকরা।

৭২ মিনিটে লুকাস পাকেতা ব্যবধান দ্বিগুণ করার ৪ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন গুইমারেস। ম্যাচে ফিরতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় চিলিকে।

ম্যাচে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিসহ সব দিক থেকেই সেলেসাওরা দাপট দেখিয়েছে। ৬৫ শতাংশ বলের দখল রাখা ব্রাজিল ২২টি শট নিয়ে ৮টিই লক্ষ্যে রাখতে পেরেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০