অনলাইন ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছদ্মবেশ দুদক কর্মকর্তারা সাব-রেজিস্টার অফিসে ,অতঃপর…

রাজবাড়ীর পাংশা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ ও দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়সহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

জানা গেছে, অভিযানের সময় টিমের সদস্যরা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সেবা গ্রহণের চেষ্টা করেন। সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে দুদকের টিম জানতে পারে, দলিল লেখকরা সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে দলিল সম্পাদন করে থাকেন। এ বিষয়ে সাব-রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট দলিল লেখকদের দুদকের টিম সর্তক করে দেয়।

অর্থ আত্মসাতের অভিযোগের অধিকতর যাচাইয়ের জন্য দুদকের টিম স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর রেজিস্টার, ব্যাংকে জমাকৃত চালানের কপি ও অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে।

আরও পড়ুন  ১০ বছর পর বাড়ি ফিরল কুকুর
এ বিষয়ে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আমরা ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি।এসময় বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।তবে সম্পাদিত ১৮৪২ নাম্বারের দলিলের ১ লক্ষ ৬২ হাজার ৬৮০ টাকার পে-অর্ডার পাওয়া যায় নাই।সংগ্রহকৃত রেকর্ডপত্রসমূহ পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযানে দুদক ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. শামীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০