অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপ মানেই স্বপ্ন আর হতাশার মিশ্রণ। তিনবার ফাইনালে উঠেও এখনও শিরোপা ছোঁয়া হয়নি টাইগারদের। তবে এবার আর শুধু অংশ নিতে নয়—শিরোপা জিতেই দেশে ফিরতে চান অধিনায়ক লিটন কুমার দাস।

আজ (রোববার) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। সকাল সোয়া ১০টার ফ্লাইটে ছিলেন লিটন কুমার দাস, সাইফ হাসান, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। আরেকটি বহর রওনা হবে সন্ধ্যায়।

যাত্রার আগে সমর্থকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন লিটন। তিনি লিখেছেন, ‘আমার এবং দলের জন্য দোয়া চাই। আমরা প্রতিটি ম্যাচে সেরাটা উজাড় করে দেব। লক্ষ্য একটাই—ট্রফি জেতা।’

গ্রুপপর্বেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের। ‘বি’ গ্রুপে লিটনদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন।

তবে এবার আশার আলো জ্বালাচ্ছে সাম্প্রতিক সাফল্য। শ্রীলঙ্কাকে তাদের মাঠে হারানোর পর নিজেদের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জয় তুলে নিয়েছে লিটনরা। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জেতা বাংলাদেশ কি সেই ছন্দ ধরে রেখে শিরোপার দৌড়ে যেতে পারবে?

আরও পড়ুন  আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন বাংলাদেশি ক্রিকেটার

এশিয়া কাপে টাইগারদের সাফল্য পাবে কিনা, তার জবাব মিলবে দুবাই-আবুধাবির মাঠেই। তবে লিটনের কণ্ঠে শোনা যাচ্ছে পরিষ্কার বার্তা—এবার লক্ষ্য শুধু ফাইনাল নয়, শিরোপা জেতাই আসল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০