অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে?

ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী বুধবার এ ম্যাচে লিওনেল স্কালোনির শুরুর একাদশে আসতে পারে অন্তত তিন পরিবর্তন।

ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে না থাকা কয়েকজন ফুটবলারকে সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ। আক্রমণভাগে শুরু থেকে দেখা যেতে পারে লাউতারো মার্তিনেজকে, যিনি আগের ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেছিলেন। তার সঙ্গী হতে পারেন হুলিয়ান আলভারেজ।

লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ফিটনেস সমস্যার কারণে প্রথম ম্যাচে ছিলেন না। এবার একাদশে ফিরতে পারেন তিনি।

আরও পড়ুন  বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

অন্যদিকে, লিওনেল মেসি না থাকায় আক্রমণভাগে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসছে। রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড নিকোলাস পাজের জায়গায় একাদশে জায়গা হারাতে পারেন ফ্রাঙ্কো মাস্তানতুনো।

রক্ষণভাগে একটি পরিবর্তন নিশ্চিত। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখা ক্রিস্টিয়ান রোমেরো নিষিদ্ধ হওয়ায় তার জায়গায় লিওনার্দো বালের্দির নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এছাড়া নিকোলাস গঞ্জালেসকেও একাদশে দেখা যেতে পারে। স্কালোনির অন্যতম ভরসার খেলোয়াড় তিনি।

আগামীকাল ইকুয়েডরের উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০