অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৌদি আরবের হামলা

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের দুটি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি

স্থানীয় সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাতে গণমাধ্যমটি জানায়, সা’দা প্রদেশে হামলাটি চালানো হয়। এ সময়, সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এতে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

অপরদিকে ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েছে এর পরিধি।

আরও পড়ুন  ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ ওয়াশিংটনে

উল্লেখ্য, সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রসদ সহায়তায় ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর উদ্দেশ্য ছিল, ইয়েমেনে রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ (হুতি বিদ্রোহী) প্রতিরোধ আন্দোলনকে চূর্ণ করা এবং আবদে রাব্বু মনসুর হাদির রিয়াদপন্থি সরকার পুনঃপ্রতিষ্ঠা করা।

তবে সৌদি নেতৃত্বাধীন জোট তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। কিন্তু এতে নিহত হয় লক্ষ লক্ষ ইয়েমেনি। আর যুদ্ধের ফলশ্রুতিতে দেশটি এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০