অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ‘দাবাং’ পরিচালক

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘দাবাং’ শুধু তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টই ছিল না, ছিল বলিউডের মূলধারায় এক বিপ্লবী মোড়। ২০১০ সালে মুক্তি পাওয়া এই সুপারহিট সিনেমার ঝলমলে সাফল্যের আড়ালে যে সম্পর্কের টানাপোড়েন, ক্ষমতার রাজনীতি এবং শিল্পের প্রতি অবহেলা লুকিয়ে ছিল, তা এবার সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে আনলেন পরিচালক অভিনব কাশ্যপ।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শুধু সালমানের ব্যক্তিত্বই নয়, গোটা খান পরিবারের ইন্ডাস্ট্রি-নিয়ন্ত্রণের কৌশলকে তীব্র ভাষায় তুলাধোনা করেন পরিচালক।

অভিনব কাশ্যপ বলেন, সালমান খান এবং তার পরিবার বলিউডে স্টার সিস্টেমের ভিত্তি গড়ে তুলেছে, যা এখন এক প্রকার অদৃশ্য শাসনব্যবস্থা। ‘দাবাং’ পরিচালক বলেন, ওরা প্রতিশোধপরায়ণ। আপনি যদি ওদের তালে না তাল মিলিয়ে চলেন, ওরা আপনাকে টার্গেট করবে। ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা এ পরিবার পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করে। এটা শুধু ক্ষমতার খেলা নয়, এটা শিল্পের গলা টিপে ধরার কৌশল বলে জানান অভিনব কাশ্যপ।

 

এ পরিচালক বলেন, তার ভাই অনুরাগ কাশ্যপ ‘তেরে নাম’ সিনেমার সময় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, অনুরাগ আমাকে বলেছিল সালমানের সঙ্গে কাজ করো না। যদিও ও বিস্তারিতভাবে কিছু বলেনি, কিন্তু ওর ভয় ছিল আমি সহজেই বুলির শিকার হয়ে যাব। কারণ ও এই শকুনদের চিনত।

আরও পড়ুন  কর্মীরা বিয়ে করলেই ১৫ লাখ টাকা দিচ্ছেন বস, বাচ্চা হলে দেবেন আরও

অভিনব বলেন, ‘তেরে নাম’-এর স্ক্রিপ্ট অনুরাগই লিখেছিলেন। কিন্তু বনি কাপুরের খারাপ ব্যবহারের কারণে ও সরে যায়। ওকে কোনো ক্রেডিটও দেওয়া হয়নি। আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। ভালো সিনেমার ভিত্তি হলো ভালো স্ক্রিপ্ট, যেটা ওরা সম্মান করে না। ওরা শুধু স্টারডমকে পুঁজি করে, শিল্পকে নয়।

সালমানের আচরণ নিয়ে অভিনব কাশ্যপ আরও বলেন, তিনি একজন গুন্ডা। পরিচালক বলেন, সালমান কখনো অভিনয়ে আগ্রহ দেখাননি। গত ২৫ বছর ধরে তার মধ্যে কোনো শিল্পীসত্তা নেই। তিনি যেন করুণা করে শুটিংয়ে আসেন, যেন সেটে উপস্থিত হয়েই তিনি উদ্ধার করলেন।

অভিনব বলেন, সালমান সেলিব্রিটি হওয়ার ক্ষমতায় মুগ্ধ, কিন্তু অভিনয়ের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। ‘দাবাং’ সিনেমার আগে আমি এসব জানতাম না। তিনি একজন গুন্ডা অসভ্য এবং একজন খারাপ মানুষ।

 

 

যদিও সামাজিক মাধ্যমে পরিচালক অভিনব কাশ্যপের এসব মন্তব্যের পরও পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখাননি সালমান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০